বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ বলরামপুর বাগমুন্ডি রাজ্য সড়কের কাঁশ বহাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার বিবরণে জানা গেছে বলরামপুরের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসার সময় একই মোটর সাইকেলে থাকা ঐ পরীক্ষার্থীরা বাসের ধাক্কায় গুরুতর ভাবে যখম হয় ।
খবর পেয়ে স্থানীয় মানুষ ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাদেরকে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসেন, তড়িঘড়ি হাসপাতালে পৌঁছান বলরামপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী এবং বলরামপুর এর পাঁচটি পরীক্ষাকেন্দ্রের এক্সাম ওসি বিশ্বরূপ হালদার।
চিকিৎসক ওই তিন যখম পরীক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করলে, পুলিশের তৎপরতায় এবং স্থানীয় মানুষজনের সহযোগিতায় পরিবারের লোকজন তাদেরকে জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ওই পরীক্ষার্থীদের নাম সমীর গোপ তার পরীক্ষার কেন্দ্র লালীমাতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং প্রদীপ তন্তুবায় ও জয়দেব গোপ এদের পরীক্ষা কেন্দ্র বলরামপুর ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তিনজনেরই বাড়ি, বলরামপুর ডাভা গ্রামে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

