প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের জেলা পরিষদের সদস্যকে তলব করল সিবিআই

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের জেলা পরিষদের সদস্যকে তলব করল সিবিআই। দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য জ্ঞানানন্দ সামন্তকে তলব সিবিআইয়ের। বৃহস্পতিবার সকাল ১১টায় তলব করা হয় তাঁকে। ব্যাঙ্কিং ডিটেইলস সহ বিভিন্ন নথি নিয়ে আসতে বলা হয় তাঁকে ।

প্রসঙ্গত, সিবিআইয়ের আধিকারিকরা এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি বিভিন্ন মামলার তদন্ত করেছেন। গ্রুপ ডি, গ্রুপ সি একাদশ-দ্বাদশ, নবম-দশম এই সমস্ত মামলাগুলির চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছেন সিবিআই। তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার এখনো তদন্ত চালাচ্ছে সিবিআইয়ের আধিকারিকেরা।

এই দুর্নীতি মামলায় গত বছরের নভেম্বর মাসে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং বিধাননগর পুরসভার মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছিলেন সিবিআই। এরপরে এবছরের জানুয়ারি মাসে এই বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীকে তলব করে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাঁদেরই সূত্র ধরেই, এবার দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য জ্ঞানানন্দ সামন্তকে তলব করল সিবিআই।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube