ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ! মৃত্যুর কারণ অজ্ঞাত। জানার চেষ্টা করা হলেও মেলেনি উত্তর ।
ভিন রাজ্যে কাজে করতে গিয়ে অস্বাভাবিক ভাবে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের পরিবার সূত্রে খবর, বছর ২৯ এর মৃতের নাম গোপাল মণ্ডল। তাঁর বাড়ি সামশেরগঞ্জের নিমতিতা অঞ্চলের বিন্দুপুর এলাকায়।
ঠিকাদারি কাজ করতে এক সপ্তাহ আগে একটি দলের সঙ্গে উত্তর প্রদেশের রেনুপুরে গিয়েছিল গোপাল মণ্ডল। কিন্তু ৫ই ফেব্রুয়ারি গোপাল মণ্ডলের পরিবারের কাছে খবর আসে তিনি মারা গেছেন।
তবে মৃত্যুর কারণ অজ্ঞাত। পরিবারের লোকের কাছে এই মৃত্যু ধোঁয়াশা। বৃহস্পতিবার গোপাল মণ্ডলের মৃতদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়। এরপরই কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার। যদিও পরিবার সূত্রে খবর, তাঁরা এই মৃত্যুর জন্য কোনও রকম অভিযোগ জানায়নি পুলিশকে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

