ভারতীয় হকি খেলোয়াড় বরুণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত শুরু হয়েছে । পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তের সঙ্গে বরুণ কুমারের কল রেকর্ডস, এসএমএস এবং কণ্ঠস্বরও ।
তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে এমনটাই জানিয়েছে বেঙ্গালুরুর পুলিশ । এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, “বরুণ কুমার যেহেতু কর্ণাটকের বাইরে রয়েছেন তাই তাঁকে এখনও ডাকা হয়নি । আশা করছি খুব শীঘ্রই বরুণ কুমারের সঙ্গে যোগাযোগ করে তাঁকে তদন্তে সহযোগিতার জন্য ডাকা হবে” ।
উল্লেখ্য, অর্জুন পুরস্কার প্রাপ্ত হকি খেলোয়াড় বরুণ কুমারের বিরুদ্ধে বেঙ্গালুরু পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেন এক মহিলা । অভিযোগ পেয়ে বরুণের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে বেঙ্গালুরু পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

