বৃহস্পতিবার পাকিস্তানে অনুষ্ঠিত হল জাতীয় নির্বাচন । তাঁর আগেই গতকাল, বুধবার, জোড়া বিস্ফোরণে অশান্ত হয়ে উঠেছিল বালুচিস্তান অঞ্চল । এই অশান্ত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্ধ রাখা হল ইন্টারনেট পরিষেবা ।
সূত্রের খবর, সব মিলিয়ে প্রায় ১৮০০০ প্রার্থীরা এইবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে জানা যায় । ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৪৪টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে । ৯০,০০০ পোলিং বুথ খোলা হয় সকাল ৮টায় । ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত । অন্যদিকে জানা যায়, নির্বাচনী প্রার্থীদের মৃত্যুর কারণে ৪টি জায়গায় ভোট পর্ব পিছিয়ে দেওয়া হয় ।
এবারের নির্বাচনে তিন প্রতিদ্বন্দ্বী হলেন আসিম মুনীর, নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো জারদারি । মনে করা হচ্ছে এই নির্বাচনী দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন নওয়াজ শরিফ । তবে এই নির্বাচনে লড়তে পারবেন না জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান । এমনকি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির অনেক নেতারা নির্বাচনে লড়তে পারবেন না বলেই জানা গিয়েছে । তবে বাকি কিছু নেতারা লড়ছেন “বেগুন” প্রতীকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

