।। স্বর্ণালী মান্না ।।
আগামিকাল পাকিস্তানে রয়েছে নির্বাচন । তবে তার আগেই ঘটে গেল জোড়া বোমা বিস্ফোরণ । বুধবার বালুচিস্তানের পিশিন অঞ্চলে এক নির্দল প্রার্থীর অফিসের বাইরে ঘটে গেল বোমা বিস্ফোরণ । দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে কিলা সইফুল্লা অঞ্চলের জামিয়াত উলেমা ইসলামের কার্যালয়ে ।
ভয়াবহ বিস্ফরনে আবারও কেঁপে উঠল পাকিস্তান । কোয়েটা শহর থেকে প্রায় ৫০ কিমি দূরে অবস্থিত এই পিশিন অঞ্চল । জানা যায়, বুধবার আসফান্দ ইয়ার খান কাকরের নির্বাচনী কার্যালয়ের বাইরের এই বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ১৪ জন ব্যক্তির ও আহত হন আরও বহু ব্যক্তি । যদিও এখনও পর্যন্ত কেউ এই বোমা বিস্ফোরণের দায় নেয়নি বলেই খবর ।
অন্যদিকে আফগানিস্তান লাগোয়া কিলা সইফুল্লা অঞ্চলে আরও একটি বিস্ফোরণের ঘটনা প্রকাশ্যে আসে । ঘটনায় মৃত্যু হয় অন্তত ১০ জন ব্যক্তির । বিস্ফোরণের পর চারিদিকে দেহের ছিন্নভিন্ন অংশ দেখতে পাওয়া যায় । বিস্ফোরণের তীব্রতার জেরে ছিটকে গিয়েছে একাধিক গাড়িও ।
তবে সরকারের পক্ষ থেকে জানানো হয় পূর্ব নির্ধারিত মতেই নির্বাচন প্রক্রিয়া চলবে । সুত্র মারফত জানা যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে ৫ লক্ষেরও বেশি নিরাপত্তা রক্ষীদেরকে মোতায়েন করা হয়েছে বলে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

