উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার আংরাইল সীমান্ত থেকে ২২ টি সোনার বিস্কুট সহ ১ মহিলা পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ । ধৃতার নাম যশোদা শিকদার । ঘটনাটি ঘটে মঙ্গলবার ।
উত্তর ২৪ পরগনা গাইঘাটা সীমান্তের বিএসএফ জওয়ানরা ২২ টি সোনার বিস্কুট উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে । যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬২ লক্ষ টাকা । এই বিপুল পরিমাণ সোনা চোরাকারবারীরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছিল ।
০৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ, বিএসএফ সীমা চৌকি আংরাইল ৫ নম্বর ব্যাটালিয়নের জোয়ানরা তাঁদের দায়িত্বের এলাকায় কিছু সন্দেহজনক কার্যকলাপের টের পান । জওয়ানরা দেখেন যে এক মহিলা চোরাকারবারী হাতে ব্যাগ নিয়ে ডমিনেশন লাইনের দিকে আসছে ।
জোয়ানরা মহিলাকে সতর্ক করেন এবং তাঁকে থামতে বলেন । জওয়ানদের দেখে মহিলাটি ভয় পায় এবং পালানোর চেষ্টা করে । কিন্তু মহিলা প্রহরী ওই চোরাকারবারীকে ধরে ফেলেন এবং তল্লাশি শুরু করেন। তল্লাশির সময় তার ব্যাগ থেকে ১২ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয় । জিজ্ঞাসাবাদে সে জানায় তার রান্নাঘরের বাগানে আরোও ১০ টি বিস্কুট আগে থেকেই লুকোনো রয়েছে । জওয়ানরা রান্নাঘরের বাগানে তল্লাশি চালিয়ে মোট ২২ টি সোনার বিস্কুট সহ ওই মহিলা পাচারকারীকে আটক করেন । উদ্ধার করা সোনার ওজন ২ কেজি ৬৬০ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬২ লক্ষ টাকা ।
জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা জানায়, সে অন্যর ক্ষেতে শ্রমিক হিসেবে কাজ করে প্রতিদিন ১২০ টাকা আয় করে জীবিকা নির্বাহ করে । ০৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সে আলু এবং সরিষা পাতা সংগ্রহ করতে মাঠে গিয়েছিল । মজনু নামে এক বাংলাদেশী তাকে একটি ছোট প্লাস্টিকের প্যাকেট দিয়ে বাড়িতে রাখতে বলে । সে তাঁকে বলেছিল আংরেল গ্রামের বাসিন্দা গোপাল মণ্ডলের ছেলে কৃষ্ণপদ মণ্ডল এসে ওই প্যাকেট নিয়ে যাবে । দু’দিন আগেও সে একই ব্যক্তির কাছ থেকে একটি ছোট প্যাকেট নিয়ে নিজের প্রাঙ্গণে লুকিয়ে রেখেছিল কিন্তু এখনও পর্যন্ত কেউ তা সংগ্রহ করতে আসেনি ।
মঙ্গলবার ওই বাংলাদেশী ব্যক্তির কাছ থেকে একটি প্যাকেট সংগ্রহ করে যখন সে তার বাড়িতে ফিরছিল, তখন সে বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়ে । উদ্ধার করা সোনা কাস্টমসের হাতে তুলে দেয় বিএসএফ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

