পূর্ব বর্ধমানে একই দিনে পৃথক চারটি পথ দুর্ঘটনায় মৃত ৫

পূর্ব বর্ধমানে পৃথক চারটি দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু। একই দিনে চারটি দুর্ঘটনা পূর্ব বর্ধমানে । প্রথম ঘটনাটি ঘটে দিন সকালে পূর্ব বর্ধমানের গলসির আদ্রাহাটিতে। রবিউল মোল্লা,(৫৫) নামে এক ব্যক্তি সাইকেল নিয়ে আদ্রাহাটি থেকে বাজার করে আসার সময় বাসে ধাক্কায় মৃত্যু হয়।

দ্বিতীয় ঘটনাটিও গলসিতেই ঘটে। গলসির গলিগ্রামে নাদিয়া মল্লিক (২১) এক যুবক গলিগ্রামে পেট্রোল পাম্পে বাইকে তেল ভরে বেরোনোর সময় লরির ধাক্কায় মৃত্যু হয়। সূত্রের খবর, মৃত নাদিয়া পেশায়- ফাইন্যান্স কোম্পানিতে কর্মরত।

তৃতীয় ঘটনাটি ঘটে মালডাঙ্গা রোডে। ভাতার মালডাঙ্গা রোডে কুলনগর মোড়ের কাছে দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুই বাইক চালকের। বাপ্পাদিত্য প্রামানিক (৪২) ও জয় মাঝিৎ(২৫) ।

চতুর্থ ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের রায়নাতে। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে রায়না যোৎসাদি এলাকায় অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় শেখ মোবারক উদ্দিন,(২৭) নামে এক যুবকের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube