ইছাপুর বিধানপল্লী এলাকায় বন্ধ বাড়ি থেকে উদ্ধার হল এক বৃদ্ধার দেহ । স্থানীয় সূত্রে জানা যায় মৃতার নাম কৃষ্ণা ঘোষ; তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর । আবার সেই একই ঘরে ছিলেন তাঁর দাদা বাবলু ঘোষ ।উত্তর ২৪ পরগনার ইছাপুর দেখা গেল সেই রবিনসন স্ট্রিটের ছায়া!
পাড়ায় পচা গন্ধ ছড়িয়ে পড়তেই সজাগ হন প্রতিবেশীরা । ঘটনার খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনার স্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে । পুলিশের প্রাথমিকভাবে অনুমান ৩-৪ দিন আগেই মৃত্যু হয়েছিল কৃষ্ণা ঘোষের । সেই দেহ আগলে বাড়িতেই ছিলেন তাঁর দাদা বাবলু ঘোষ । তাঁকেও উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য ।
ইতিমধ্যেই কৃষ্ণা ঘোষের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে । বাবলু ঘোষ মানসিক ভারসাম্যহীন বলে এলাকার বাসিন্দাদের থেকে জানা গেছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

