বিপজ্জনকভাবেই চলছে উপস্বাস্থ কেন্দ্রে চিকিৎসা পরিষেবা । ছাদের অংশ ভেঙ্গে দেখা যাচ্ছে মরচে পড়া রড, ধরেছে দেওয়ালে ফাটলও । ভগ্নদশা উপস্বাস্থ কেন্দ্রে কোন রকমে চলছে চিকিৎসা পরিষেবা । এমনই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে বেওয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ধর্মডাঙ্গা গ্রামে ।
বেওয়া, ধর্মডাঙ্গা সহ পার্শবর্তী বিভিন্ন এলাকার এক মাত্র ভরসা ধর্মডাঙ্গা উপস্বাস্থ কেন্দ্র । কিন্তু সেই উপস্বাস্থ কেন্দ্র অবস্থা বেহালদশা । এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসার পরিষেবা । এমনকি সামান্য বৃষ্টি হলেই ছাদ থেকে জল পরে সেখানে ।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে বারবার প্রশাসনকে এই উপস্বাস্থকেন্দ্র মেরামতি করার জন্য জানানো হলেও কেন সুরাহা হয়নি বহুবার প্রশাসনের তরফ থেকে বেহাল উপ স্বাস্থকেন্দ্র পরিদর্শন করেছেন কিন্তু কোনো সুরাহা হয়নি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে এখনে আসতে হয়।।
উপস্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা এক স্বাস্থ্যকর্মী জানান, “দীর্ঘদিনধরে এই ভগ্ন দশায় পড়ে আছে । ফলে বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে তাদেরকে পরিষেবা দিতে হচ্ছে” ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

