পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সিটি সেন্টারে বুধবার উদ্বোধন হয়ে গেল দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ১৫ টি নতুন পরিবেশ বান্ধব বাসের । হাওড়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই বাসগুলির উদ্বোধন করেন ।
দুর্গাপুরে সিটি সেন্টারে এই বাসগুলি রেখে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, পশ্চিম বর্ধমানের জেলাশাসক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার সিইও ।
সিএনজি চালিত এই বাসগুলি মূলত দক্ষিণবঙ্গের জঙ্গলমহলগুলির সঙ্গে মূল শহরের যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম হয়ে উঠবে বলে জানানো হয় এদিন । পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলকে সরকারি পরিবহন ব্যবস্থার আওতায় আনাই মূল লক্ষ্য ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

