আজ, মঙ্গলবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে । আজ দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে । দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘন্টায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে ।
পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে । জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে । পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে বাংলায় ।
অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সকালে হালকা কুয়াশা থাকবে বলে জানা যাচ্ছে । বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে । মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় মেঘলা আকাশের সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা । বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না । বৃষ্টির পর সপ্তাহের শেষে তাপমাত্রা সামান্য নামতে পারে বলেই জানা যাচ্ছে ।
আজ সকালে ছিল কুয়াশা । পরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে । সপ্তাহের শুরুতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে । একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে পূবালী হাওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনাও থাকছে ।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি উপকূলের জেলায় । পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় মেঘলা আকাশ ; বৃষ্টির পূর্বাভাস । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।
উত্তরবঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে । দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ২৪ ঘন্টায় । উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে বলে জানা যাচ্ছে । দার্জিলিংয়ে বৃষ্টি চলবে । হালকা বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও ।
কলকাতায় সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা নামার সম্ভাবনা দেখা দিয়েছে । তবে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর নীচে নামার সম্ভাবনা কম । সকালে থাকছে হালকা কুয়াশা । পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা । বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই সূত্রের খবর ।
কুয়াশার চাদরে মোড়া থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লী ও উত্তরপ্রদেশের কিছু অংশে । পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে । উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী তিন দিনে ৩/৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

