নাবালিকার অসম্মানে সরকারি আইনজীবীর শাস্তির দাবিতে বিজেপির ধিক্কার মিছিল

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত সরকারি আইনজীবীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপির ধিক্কার মিছিল বুনিয়াদপুরে। বিজেপির মহিলা মোর্চার ডাকে বুনিয়াদপুরে মৌন ধিক্কার মিছিল শহর পরিক্রমা করে। শ্লীলতা হানির প্রতিবাদে আদালতের সরকারি আইনজীবীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় মহিলা মোর্চার তরফে।

অভিযোগ, গত শুক্রবার বুনিয়াদপুর আদালতে নিজের চেম্বারে এক নাবালিকার শ্রীলতা হানি করেন সরকারি আইনজীবী। এই ঘটনায় নাবালিকার পরিবার থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ সরকারি আইনজীবীকে গ্রেফতার করে। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে প্রথমে পুলিশি হেফাজত ও পরবর্তীতে ১৪ দিনের যে নেফাজতের নির্দেশ দিয়েছে।

ঘটনার প্রতিবাদে আজকে মহিলা মোর্চার এই আন্দোলনে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী স্বস্তি বসাক ভট্টাচার্য এবং জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য ও কার্যকর্তারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube