পুকুর পাড় বাঁধানোকে কেন্দ্র করে উঠল আর্থিক দুর্নীতির অভিযোগ! অভিযুক্ত শাসকদল

পূর্ব মেদিনীপুর জেলায় এগরাতে পুকুর পাড় বাঁধানোকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে । কংক্রিটের গার্ড ওয়াল তৈরী না করে কাঠ ও এসবেস্টস দিয়ে তৈরী হল গার্ডওয়াল ।

অভিযোগ ওঠে, প্রায় তিন লক্ষ টাকার কাজ মাত্র এক লক্ষ টাকার মধ্যে করে ২ লক্ষ টাকা আত্মস্যাৎ করার অভিযোগ উঠল এই ঘটনায় । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা ১ নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীঘা গ্রামে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীঘা পুকুর পাড়ে প্রায় ২৫ মিটার গার্ডওয়াল তৈরী করা হয়েছে । সেই গার্ড ওয়াল কংক্রিটের না করে অস্থায়ী ভাবে কাঠ ও এসবেস্টস দিয়ে তৈরী করে টাকা তুলে নেওয়ার অভিযোগ আনলেন স্থানীয় এলাকার বাসিন্দারা । দীঘা গ্রামের সুবল মাইতি নামের এক স্থানীয় বাসিন্দা এগরা মহকুমা শাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছিলেন ।

সুবল মাইতি বলেন, “তৃণমূল পরিচালিত বরিদা গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা নিজে দাঁড়িয়ে থেকে এই গার্ডওয়ালটি তৈরী করিয়েছেন । প্রধানের উপস্থিতে এই দুর্নীতি হয়েছে” । তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান ।

তবে এই ঘটনায় কটাক্ষ করতে অবশ্য ছাড়েনি গেরুয়া শিবির । বিজেপির মন্ডল সভাপতি অভিজিৎ মহাপাত্রর অভিযোগ, টেন্ডার অনুযায়ী কাজ হচ্ছে না । প্রায় ৩ লক্ষ টাকার কাজ ৫০ হাজারে করে বাকি টাকা আত্মস্যাৎ করেছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যরা । বিজেপির মন্ডল সভাপতি বলেন, “আগামী দিনে আমারা সমস্ত সরকারি দপ্তরে অভিযোগ জানাব” । সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপির মন্ডল সভাপতি । তবে এবিষয়ে তৃণমূল পরিচালিত বরিদা গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্বেশ্বর বেরা জানিয়েছেন, “এই কাজ নিয়ম অনুযায়ী হয়েছে । কোন প্রকার আর্থিক দুর্নীতি হয়নি । সরকারি নিয়ম মেনে ওয়ার্ক অর্ডার অনুযায়ী সঠিক কাজ হয়েছে” ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube