লোকসভা নির্বাচনের আগে বুধবার হাওড়া থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সাঁতরাগাছি বাস টার্মিনাস চত্বরে আয়োজিত অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি বিভিন্ন দফতরের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। সেইসঙ্গে বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের পরিষেবা প্রদান করা হয় অনুষ্ঠান থেকে। হাওড়া জেলাকে ঢেলে সাজাতে জেলার হাসপাতাল, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পরিকাঠামো গড়ে তোলার মধ্যদিয়ে কর্মসংস্থানের ঘোষণা, সেই সঙ্গে পরিবহন, দমকল, স্বাস্থ্য, সরকারি কর্মীদের জন্য আবাসন সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন এদিন। যার জন্য ব্যয় হবে প্রায় ৭০০ কোটি টাকা। এছাড়াও এদিন সরকারি বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে পরিষেবা প্রদান করেন তিনি।
এদিন সরকারি অনুষ্ঠানে সরাসরি রাজনৈতিক বক্তব্য না রাখলেও তবে তার ছোঁয়া দিয়ে গেলেন। সব শেষে তিনি বলেন তিনি রাজ্যবাসীর পাহারাদার। বলাবাহুল্য এক্ষেত্রে নরেন্দ্র মোদীর চৌকিদারের পাল্টা হিসেবে পাহারাদার বললেন নিজেকে। এছাড়াও তিনি বলেন তিনি জোতদার , জমিদার নন। তাঁর নাম সংগ্রাম, তার নাম আন্দোলন।
কেন্দ্রীয় সরকারের নাম না করেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে রাজ্যবাসীর জন্য এত প্রকল্প যখন উপহার দিচ্ছেন, তখন রাজ্যের মানুষ তাঁর সঙ্গে থাকবেন। এমনটাই তিনি যে আশা করেন, তাঁর বক্তব্য সেই ইঙ্গিত দেয় বলে মনে করা হচ্ছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

