‘নিখোঁজ’ শাহজাহান, তবুও অশান্তি সন্দেশখালিতে

প্রায় ৩৩দিন হল শেখ শাহজাহান নিখোঁজ । ৫ই জানুয়ারি সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার পর থেকেই নিখোঁজ শাহজাহান । এরপরে অলক্ষ্যে থেকেই ইডির হাজিরা এড়িয়ে আইনজীবীকে পাঠিয়েছেন তিনি । শুধু তাই নয় সন্দেশখালিও উত্তপ্ত। শেখ শাহজাহানের ‘ঘনিশ্তহ’দের কারণে ।

সন্দেশখালির ভোলাখালী মিলন বাজার এলাকায় ৩ একর ১৪ শতক আদিবাসীদের জমি জোর করে কেড়ে নিয়ে দখল করে মাছের পুকুর ও ভিটেবাড়ি তৈরি করা হয়েছে এমনটাই অভিযোগ আদিবাসী গ্রামবাসীদের । অনন্ত সর্দার ও প্রতিমা হালদারদের জমি কেড়ে নেওয়া হয়েছে বলেই অভিযোগ জানিয়েছেন। অভিযোগ শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারের বিরুদ্ধে । দীর্ঘদিন এলাকায় সন্ত্রাস চালিয়ে জমি কেড়ে নেওয়া হয়েছে বলেই দাবি , পাশাপাশি গ্রামবাসী প্রতিমা হালদার ও সন্তোষ সর্দাররা মুখ খুলতে শুরু করেছে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই তারা রুখে দাঁড়াচ্ছে মরণ ভয়কে উপেক্ষা করে। তাদের কেড়ে নেওয়া জমি আবার ফেরত নেবে এমনটাই দাবি প্রতিমা হালদার ও সন্তোষ সর্দারদের দাবি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube