নেপাল সাহা খুনে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত

তৃণমূল নেতা নেপাল সাহাকে খুনের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার চারজনকে দোষী সাব্যস্ত করে কান্দি মহকুমা আদালত। বুধবার চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিচারক অরিন্দম দত্ত। ধৃত চারজন হলেন তারক নাথ সাহা, বরুন ঘোষ, বিষ্ণু দলুই, সপ্তম ঘোষকে সাজা দিতেই খুশি মৃত নেপাল সাহার পরিবার।

জানা যায়, আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য যমুনা সাহার স্বামী ছিলেন নেপাল সাহা। তিনি পেশায় রেশন ডিলার ছিলেন এবং এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত মুখ। ১০ই ডিসেম্বর ২০২১ সালে রাতে রেশন দোকান থেকে বাড়ি ফিরছিলেন মোটর বাইকে চেপে নেপাল সাহা। তখন নেপাল সাহাকে গুলি করে কুপিয়ে খুন করা হয়। মূল অভিযুক্ত বরুন ঘোষ।

১১ই ডিসেম্বর মৃত নেপাল সাহার স্ত্রী যমুনা সাহা কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোট চারজনের বিরুদ্ধে। পুলিশ অতি দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে। বীরভূম জেলার সাঁইথিয়া থেকে চারজনকে গ্রেফতার করে চব্বিশ ঘন্টার মধ্যেই কান্দি থানার পুলিশ। ৩০২ খুনের ধারায় মামলা রুজু করে। মোট ২২জন স্বাক্ষ্য দেন। দু’বছর তিন মাসের মাথায় অতি দ্রুততার সঙ্গে চারজনকে দোষী সাব্যস্ত করে সাজা দিল কান্দি মহকুমা আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি, ৫০হাজার টাকা জরিমানায় দু’বছরের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক অরিন্দম দত্ত। তবে পুলিশের প্রচেষ্টায় দ্রুত মামলার নিস্পত্তি হওয়াতে খুশি মৃতের পরিবারের সদস্যরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube