বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন নারী নির্যাতন নিয়ে সরব বিজেপি বিধায়করা, উত্তাল বিধানসভা

ক্যাগ রিপোর্টের পর এ বার নারী নির্যাতন নিয়ে মুখ খুলল বিজেপি নেতৃত্ব । বুধবার, নারী নির্যাতন নিয়ে প্রতিবাদে উত্তাল রাজ্য বিধানসভা। মঙ্গলবার বিজেপি নেতৃত্ব ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা বিধানসভায় আলোচনা চেয়েছিলেন। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই দাবি মানেননি। এরপরেই বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান তাঁরা।

বুধবারও একই ঘটনা বিধানসভায়। রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনার আলোচনা করতে চেয়ে অধিবেশন মুলতুবির প্রস্তাব আনে বিজেপি। তবে স্পিকার প্রস্তাব খারিজ করে দেওয়ায় ক্ষোভপ্রকাশ করেন বিজেপি বিধায়কেরা।

দিঘায় সম্প্রতি ধর্ষণের ঘটনা ঘটে। তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়করা। দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে বিজেপি। রাজ্যের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তারা। বুধবার সেই আঁচ এসে পড়ল বিধানসভার অন্দরে। রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ঘটনা নিয়ে আলোচনা চেয়ে অধিবেশন মুলতুবির প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক মালতী রাভা ও অগ্নিমিত্রা পাল।

এদিন অগ্নিমিত্রা পাল মুলতুবি প্রস্তাব তোলেন বিধানসভায় । “রাজ্যের মহিলা নির্যাতন বেড়ে চলেছে। শিশু অত্যাচার বেড়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ নিষ্ক্রিয়” বলেন অগ্নিমিত্রা।

বিজেপি বিধায়কদের এই প্রস্তাব খারিজ করে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রস্তাব খারিজ হতেই বিধানসভা কক্ষের মধ্যেই স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়কেরা। অধিবেশন চলাকালীন বিজেপির বিক্ষোভে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তারপর তাঁরা বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে এসে গেটের সামনে বিক্ষোভ দেখান।

এদিন অগ্নিমিত্রা পাল বলেন,”আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র রাস্তা আর জলের জন্য আমরা এখানে আসিনি। বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। নিষ্ক্রিয়তা দেখাচ্ছে পুলিশ। আমি তো কথা বলব আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে। যদি কথা বলতেই না হয় তাহলে বয়কট করা উচিত বিধানসভা। আমরা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছি।” স্পিকারকে ‘কালো পতাকা’ দেখান বিজেপি বিধায়করা।

যদিও ছেড়ে কথা বলেনি শাসক দল । বিজেপির বিরুদ্ধে পাল্টা স্লোগান দেন তৃণমূল বিধায়করাও। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এভাবে মুলতবি প্রস্তাব আনার আগে ভাবতে হবে ওঁদের। নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে তা সঠিক নয়। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলা নির্যাতনের কথা যখন বলছে তখন বিলকিসের ঘটনা-মনিপুরের ঘটনা নিয়ে আলোচনা চাইছে না কেন? প্রধানমন্ত্রী নারী শক্তির কথা বলছেন। বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব বা এখানকার বিজেপির নেতা-নেত্রীরা মুখ্যমন্ত্রী সম্পর্কে যে কুমন্তব্য করছে। কালো কাপড় দেখিয়েছে কাকে ওরাই জানে। ২৪ শে এমনি মুখ কালো তার মধ্যে কালো কাপড় ওরা নিজেরাই ঢেকে নিক নিজেদের মুখ।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube