৫ই জানুয়ারি তাঁর বাড়িতে রেশন বণ্টন মামালার সূত্রে তল্লাশি চালাতে যায় ইডি । বাড়িতে ঢুকতেই পারেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । উপরন্তু, স্থানীয়দের হাতে ‘মার’ খান তাঁরা। এরপর থেকেই নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহান।
প্রথমবার শাহজাহানের বাড়ির দেওয়ালে নোটিস আটকে দিয়ে এসেছিলেন ইডি আধিকারিকেরা। প্রথমবারের হাজিরা এড়িয়ে যান শাহজাহান। দ্বিতীয়বার শাহজাহান শেখের ইমেল আইডিতে পাঠানো হয়েছিল ইডির সমন। তারপরও তিনি এলেন না হাজিরা দিতে।
সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানকে বুধবার ডেকে পাঠানো হয়েছিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেলেও এলেন না শাহজাহান। এমনকি ইমেলের জবাব আসেনি। আদালতে এর আগে আইনজীবী মারফত নিজের সই করা আবেদনের চিঠি পাঠিয়েছিলেন শাহজাহান। এই নিয়ে দ্বিতীয়বার ইডির সমন এড়ালেন তিনি।
শেখ শাহজাহান এর চিঠি নিয়ে ইডি দফতরে এলেন তাঁর আইনজীবী। রেশন বণ্টন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানকে বুধবার তলব করেছিল ইডি। তবে এই দিন তিনি ইডি দফ্তরে হাজিরা দেন নি, বিকেলে তার চিঠি নিয়ে ইডি দফতরে আসেন তাঁর আইনজীবী। যদিও চিঠিতে কী লেখা আছে সেই প্রসঙ্গে আইনজীবী কিছু জানাতে চান নি। এমন কি শেখ শাহজাহান কোথায় আছেন সেই বিষয়ে ও কিছু বলতে চান নি। তবে সময় চেয়ে চিঠি দিতে এসেছেন বলে সূত্রের খবর।
ইডি দফতর থেকে শেখ শাহজাহানের আইনজীবী বেরিয়ে এসে জানান তারা যে চিঠি ইডি দফতরে দিতে এসেছিলেন সেই চিঠি জমা নেওয়া হয়নি । ইডির আধিকারিকরা সেই চিঠি খুলে দেখে বলে দেন এই চিঠি জমা নেওয়া যাবে না। যদিও জমা না নেওয়ার কারণ জানান হয়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

