ফের পাচার হচ্ছিল কন্টেনার ভর্তি গরু । গ্রামবাসীদের তৎপরতায় আটকান গেল পাচার ।ধরা পরল গ্রামবাসীদের হাতে। জাতীয় সড়ক ধরে গরুগুলিকে পাচার করা হচ্ছিল এমনটাই অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর এলাকায়।
দশ চাকার কন্টেনারের মধ্যে আনুমানিক ৫০টি গরু ছিল। গরুগুলিকে নির্মমভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। আঝাপুরে জাতীয় সড়কের ধারে একটি কন্টেনার থেকে অন্য একটি কন্টেনারে গরুগুলি তোলার সময় গ্রামবাসীদের নজরে আসে এই ঘটনা। তারা কন্টেনারটি আটকায়। খবর দেয় পুলিশকে। পুলিশ এসে গরু ভর্তি কন্টেনার আটক করে, যদিও কন্টেনারের চালক সহ সমস্ত লোকজন পালিয়ে যায় । কন্টেনারটির নাম্বার প্লেট অনুযায়ী উত্তরপ্রদেশের বলে মনে করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে ভিন রাজ্য থেকে গরু পাচারের কাজ চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

