বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় এফআইআর করলেন ৷ অভিযোগ এই যে, মুখ্যমন্ত্রী ‘উস্কানিমূলক’ বার্তা দিচ্ছেন। মঙ্গলবার রবীন্দ্র সরোবর থানায় প্রথমে বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী মেল করে এফআইআরের কপি পাঠান তারপর তিনি সশরীরে গিয়ে হার্ডকপি জমা দিয়ে আসেন থানায়।
“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গুরুদোয়ারা আর ভাঙতে দেওয়া হবে না মন্দির ভাঙতে যাবে না মসজিদ ভাঙতে দেওয়া হবে না দক্ষিণেশ্বরের স্কাইওয়াকু ভাঙতে দেয়া হবে না। ওঁকে লিখিত প্রমাণ দিতে হবে এইসব ভেঙে দেওয়ার কথাকে জানিয়েছেন ওঁকে! মেট্রোরেলের তরফ থেকে এমন কোন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে ওঁকে প্রমাণ দিতে হবে” বললেন বিজেপি নেতা । মুখ্যমন্ত্রী বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন বলে অভিযোগ রাজর্ষির ।
বিজেপি নেতা দাবি করেন, বিজেপি জানতে চায় মন্দির, মসজিদ এবং গুরুদুয়ারা ভাঙার কথা কে কোথায় কবে এবং কাকে বলেছে? দ্বিতীয়ত কোথায় লিখিত রয়েছে যে দক্ষিণেশ্বর বা দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভেঙে ফেলার কথা বলা হয়েছে? না-হলে জনতার কাছে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন রাজর্ষি লাহিড়ী।
বিজেপি নেতা আরও বলেন, “মুখ্যমন্ত্রী বারবার বলছেন বিজেপি শাসিত রাজ্যে মাছ মাংস ডিম বন্ধ করে যাচ্ছে কোন রাজ্যে কোন বিধানসভা এলাকায় এই কাজ করা হয়েছে তার প্রমাণও মুখ্যমন্ত্রী কে দিতে হবে। তিনি তার বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িকতাকে নষ্ট করছেন। মানুষকে উত্তেজিত করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। এইভাবে মিথ্যাচার করা যাবে না, এই অভিযোগ জানিয়ে জানিয়েই বৃহস্পতিবার রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা ও বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

