ঝারখণ্ডের কুর্সিতে বহাল চম্পাই সোরেন । সোমবার ঝাড়খন্ড বিধানসভার আস্থা ভোটে জিতলেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন । ৮১ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ছিল ৪১ । এই ৪১টি আসনে এদিন সমর্থন পেতে হত সরকারকে । জেএমএম, কংগ্রেস ও আরজেডি জোটের মোট ৪৭ জনই এদিন ভোট দিলেন সরকারের পক্ষে । বিপক্ষে ভোট পড়ল ২৯ জনের ।
সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় কার্যত ‘অগ্নিপরীক্ষা’ ছিল নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের । তাঁকে শপথগ্রহণের ১০ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলেছিলেন রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণান । সোমবার সেই সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা হল আস্থা ভোটের মাধ্যমে ।
সম্প্রতি ৬০০ কোটি টাকার জমি জালিয়াতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন । তবে নজিরবিহীন ভাবে এদিন আস্থা ভোটে অংশগ্রহণ করতে দেখা গেল তাঁকে । এর মাঝেই আস্থা ভোটে যোগ দিতে চেয়ে রাঁচীর বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত । বিশেষ পিএমএলএ কোর্ট হেমন্ত সোরেনকে সেই অনুমতি দিয়েছে বলে জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

