বারের বিল মেটানো নিয়ে বচসা! চলল গুলি, গ্রেফতার দুই!

মঙ্গলবার মধ্যে রাতে বারের বিল মেটানো নিয়ে কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় মদ্যপ যুবকদের । বচসার জেরে গুলি চালায় মদ্যপ যুবকেরা । দুই রাঊন্ড গুলিও চলে বলে খবর । উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঘটনা এটি । ধৃতদেরকে পাঠানো হয় বনগাঁ আদালতে ।

জানা যায়, গুলি চালানোর অভিযোগে জয় সরকার নামে বনগাঁর কুঠিবাড়ির এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ । অন্যদিকে এই ঘটনায় অমিত হালদার নামে আরও এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয় পিস্তল ।

পুলিশ সূত্রে খবর, গাইঘাটা ফুলসড়ার ফ্যাসিনেটার বার এবং রেষ্টুরেন্টে গতকাল, মঙ্গলবার, মধ্যে রাতে বারের বিল মেটানো নিয়ে কয়েক জনের সঙ্গে বচসা বাঁধে । সেই বচসা থেকে জয় সরকার হঠাৎ গুলি চালায় বলে অভিযোগ তোলা হয় । দাবি ওঠে, সেই গুলি গিয়ে লাগে বারের বোর্ডে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ ।

যদিও ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্তরা । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে বনগাঁ থেকে জয়কে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ । পরবর্তীতে বনগাঁ থানার পুলিশ এই ঘটনায় অমিতকে গ্রেফতার করে । তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে বলে জানা যায় ।

পুলিশের প্রথমিক অনুমান উদ্ধার হওয়া পিস্তল থেকে গুলি চালানো হয়েছিল । জয়কে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ। এবং অমিতকেও বনগাঁ আদালত পাঠিয়ে বনগাঁ থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube