চাকরি পেতে বাবাকে খুন করল ছেলে! চাকরির লোভ নাকি বেকারত্বের চাপ?

চাকরির লোভে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএল-এর কর্মী নৃশংসভাবে খুন ছেলের হাতে! একটি খুনের ঘটনার পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য! ঘটনার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে ছেলেকে, পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার শ্যামসুন্দরপুর এলাকার ঘটনা।

গত ২০শে জানুয়ারি থেকে শ্যামসুন্দরপুরের বছর ৫৯ এর খনি কর্মী এতোআরি মিয়া কাজ থেকে বাড়ি ফিরে বাজারে যাচ্ছিলেন। তারপর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দু’দিন নিখোঁজ থাকার পর ২৩শে জানুয়ারি শ্যামসুন্দরপুর এর জঙ্গল থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় তাঁর।

মৃত্যুর তদন্তে নামে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ। তদন্তে নেমে পুলিশ মৃতের ছেলে আব্দুল হাকিমকে ক্রমাগত জেরা করতে থাকে, তারপরেই তারা জানতে পারে আব্দুল হাকিমই বাবাকে খুন করার চেষ্টা করছিল বহুদিন আগে থেকেই। চাকরির লোভেই ছেলে এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ। বুধবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে যাতে পরবর্তীতে এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা জানার জন্য তাকে আরো জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।

নিখোঁজ হওয়ার পরেই মিসিং ডায়েরি করা হয় হয় অন্ডাল থানার উখড়া ফাঁড়িতে । এরপরেই মৃত ব্যক্তির বয়স ২৭ এর ছেলে আব্দুল হাকিমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । তখনই তাঁর কথায় অসঙ্গতি পায় পুলিশ, এরপরেই সন্দেশের তালিকায় থাকে আব্দুল । পরবর্তীতে আব্দুলকে বারংবার জেরা করা হলে জেরায় খুনের বিষয় স্বীকার করেন আব্দুল হাকিম ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube