বিগত বেশ কিছুদিন থেকেই রাজ্যসভা ভোটের প্রার্থী হবেন কারা তা নিয়ে জল্পনা চলছে । মঙ্গলবার থেকে সেই জল্পনা আরও কিছুটা বাড়ল । দিল্লি থেকে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেইখানেই প্রায় দু’ঘণ্টা বৈঠক করেন অভিষেক । এই বৈঠকেই রাজ্যসভা ভোটের প্রার্থী কারা হচ্ছেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলেই সূত্রের খবর। যদিও দু’জনের মধ্যে কী কথা হয়েছে সে ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কেউই কিছু জানাননি।
সূত্রের খবর, চলতি সপ্তাহে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে । ক্রিকেটার কীর্তি আজাদ পেতে পারেন টিকিট তেমনই খবর সূত্রের । তালিকায় দেবের নাম নিয়ে তৈরি হয়েছে জল্পনা । নতুন করে টিকিট নাও পেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মনু সিংভি ।
রাজ্যসভার মনোনয়ন পেশ করা শুরু হবে শুক্রবার। চলবে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০শে ফেব্রুয়ারি। তার আগে মমতা-অভিষেক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল। একাধিক নাম নিয়ে জল্পনা চলছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

