রাস্তা করাকে ঘিরে পরিবারিক বিবাদ!

রাস্তা করাকে কেন্দ্র করে শুরু হয় পরিবারিক দ্বন্দ্ব । তার জেরে দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর করা হল বাড়ি । একই সঙ্গে উঠল ধানের গাদায় আগুন লাগানোর অভিযোগও । মঙ্গলবার রাতে হুগলীর আরামবাগের চকহাজি এলাকায় ঘটল এমনই ঘটনা ।

এদিনের ঘটনায় আহত হন ২জন ব্যক্তি । আহতরা আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর । জানা যায় রাস্তা করাকে কেন্দ্র করে দুই ভাই বিকাশ রায় ও উজ্জ্বল রায়ের মধ্যে পরিবারিক দ্বন্দ্ব চলছিল ।

অভিযোগ ওঠে বিজেপি কর্মী বড় ভাই বিকাশ রায় গতকাল, মঙ্গলবার রাতে সেই রাস্তা কেটে সেখানে ধান লাগানোর চেষ্টা করছিল । ছোট ভাই উজ্জ্বল রায় তৃণমূল গ্রাম সংসদের সদস্য সেই কাজে বাঁধা দেয় । তাই নিয়েই শুরু হয় তাদের মধ্যে বচসা, সংঘর্ষ, ভাঙচুর । একে অপরের দিকে রাজনৈতিক আক্রমণের অভিযোগ করেন তাঁরা । যদিও বিজেপি নেতৃত্ব বিষয়টি অস্বীকার করেছে । ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube