পানাগড় শিল্প তালুকে সিন্ডিকেটের দাপট!

পশ্চিম বর্ধমান জেলায় পানাগড় শিল্প তালুকে এবার সিন্ডিকেটের দাপট এল প্রকাশ্যে ! বুধবার সকালে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল এলাকা । এই বিবাদে আবার জড়ালো শাসকের দুই গোষ্ঠী । চলল ক্ষমতা দখলের লড়াই । দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত পানাগড় শিল্পতালুক । ঘটনার সূত্রপাত বুধবার সকালে ।

জানা যায়, রাস্তায়ত্ত এক গ্যাস সংস্থার একটি কাজে অনলাইন টেন্ডার পান এক ঠিকাদার । তৃণমূলের এক গোষ্ঠীর লোকজনদের অভিযোগ, ওই ঠিকাদার বাইরের লোকজনদের নিয়ে কাজ করতে চাইছেন, এমনকি সামগ্রী নিচ্ছেন বাইরে থেকে । অভিযোগ উঠছে, যারা জমি দিলেন তাঁরা বঞ্চিত হয়ে রইলেন; আর যারা কিছুই করলেন না তাঁরা কাজ পাচ্ছেন আর সামগ্রী সরবরাহের কাজের বরাতও পাচ্ছেন । এটা তারা হতে দিতে চাইছেন না । এই দাবিকে সামনে রেখে আচমকা দু-এক কথা হতে হতে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় । পরবর্তীকালে তা হাতাহাতি পর্যন্ত গড়ায় ।

অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বুদবুদ থানার বিশাল পুলিশ বাহিনী । তাঁরা এসে শান্ত করার চেষ্টা করে দুই পক্ষকে । কিন্তু শান্ত হওয়ার বদলে ফের শাসক পক্ষের দুই গোষ্ঠী রাস্তার দু ধারে দাঁড়িয়ে স্লোগান, পাল্টা স্লোগান দিতে থাকেন এদিন ।

একটা সময় টেন্ডার পাওয়া ঠিকাদারকে কাজে ঢুকতে বাধা দেওয়া হয় । রাষ্ট্রয়ত্ত গ্যাস সংস্থার গেটে ঢুকতে বাধা দেয় এক পক্ষ । বুদবুদ থানার আধিকারিক ঘটনাস্থলে এলে তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, যতক্ষণ না পর্যন্ত স্থানীয়দের নিয়োগ নিয়ে কোন কথা বলছেন ঠিকাদার, ততক্ষণ তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, অন্যথা সংস্থার উৎপাদন বন্ধ করে দেওয়া হবে ।

যদিও জানা যায় পড়ে ওই ঠিকাদারের ছয় জনকে ঢুকতে দেয় আন্দোলোনকারীরা । এই ঘটনাকে ঘিরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে পানাগড় শিল্পতালুকে । বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয় শিল্প তালুকের ওই রাস্তায়ত্ত গ্যাস সংস্থার সামনে । যদিও শাসক দলের অন্য এক গোষ্ঠী দলের মধ্যে কোন দ্বন্দ্ব নেই বলেই বিষয়টি উড়িয়ে দেয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube