কয়লা খনি থেকে কয়লা চুরিতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র আসানসোলের বারাবনি। বারাবনি থানার কাপিসঠা- বেগুনিয়া খোলা মুখ কয়লা খনির ঘটনা।
খোলা মুখ কয়লা খনি থেকে কয়লা চুরিতে বাধা দিলে ইসিএলের নিরাপত্তারক্ষী এবং পুলিশ লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে কয়লা চোরেরা। এই ঘটনায় পুলিশ ও ইসিএলের নিরাপত্তা রক্ষীর কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। বুধবার ভোরে একদল কয়লা চোর খনিতে কয়লা চুরি করতে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসিএলের নিরাপত্তা রক্ষীরা পৌঁছয়।
কয়লা চুরিতে বাধা দিতে গেলে প্রথমে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে চোরেরা ইটপাটকেল ছোঁড়ে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলেই বারাবনি থানার পুলিশ এলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে কয়লা চোরেরা। পুরো ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনা স্থল থেকে ছয় জনকে আটক করে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা রয়েছে এলাকায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

