জেল জীবনের অভিজ্ঞতা শোনালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি । এক প্রকার ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা, বললেন নওশাদ। একযোগে রাজ্য সরকারকে বিঁধলেন তিনি ।
জেলে খাবারের গুণগত মান খারাপ, তা নিয়ে কী বললেন আইএসএফ বিধায়ক? সরকারি আদেশে মাছ দেওয়ার কথা ৭৫ গ্রাম। নওশাদ সিদ্দিকির অভিযোগ তা দেওয়া হয় না। প্রশ্নোত্তর পর্বে নওশাদের কটাক্ষ, “যিনি মাছে কাটেন তাঁর হাত কেটে যাবে। এতটাই পাতলা।” একইসঙ্গে বললেন, “গরম ভাত দেওয়া হোক বন্দিদের। শীতকালে বিকেল সাড়ে চারটেয় খাবার দেওয়া হয়।” প্রশ্নোত্তর পর্বে নিজের জেল জীবনের অভিজ্ঞতা শোনান নওশাদ সিদ্দিকি।
এদিন কারামন্ত্রী অখিল গিরি জানান, প্রতিদিন ২৫০ গ্রাম চাল, ১০০ গ্রাম ডাল, ৩০০ গ্রাম সবজি তার সাথে ১০০ গ্রাম আলু যুক্ত থাকে। সপ্তাহে একদিন করে মাছ ৭৫ গ্রাম, মাংস ৭৫ গ্রাম, ডিম, সয়াবিন ২৫ গ্রাম দেওয়া হয়। বিকেলে চারটে বিস্কুট সহ চা। টিফিনে মুড়ির সঙ্গে বাদাম ও ডাল ভাজা দেওয়া হয়। নিরামিষভোজীদের ২৫০ এমএল দুধ দেওয়া হয়। এদিকে নওশাদের অভিযোগ সরকারি নিয়ম বা আদেশ থাকলেও সংশোধনাগারে এই আদেশ পালন হয় না ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

