জানালার গ্রিল ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের পরানপুর এলাকার তালতলা মোড়ে । বাড়িতে কেউ না থাকার সুযোগে ভেতর থেকে সোনার গহনা ও নগদ মিলিয়ে প্রায় চার লক্ষ টাকা চুরি গিয়েছে বলে দাবি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ ।
বাড়ির মালিক মিঠু সরকারের দাবি নগদ আড়াই লক্ষ টাকা সহ বেশ কয়েক ভরি সোনা নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতিরা । দিন আটেক আগে চিকিৎসার জন্য সপরিবারে বাড়ির বাইরে গিয়েছিলেন বলে জানান তাঁরা । বাড়ি ফিরে ঘর খুলতেই চোখ কপালে । জানালা খোলা ও গ্রিল ভাঙা অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা । ঘরে ঢুকে দেখেন আলমারির যাবতীয় জিনিস তছনছ অবস্থায় পড়ে রয়েছে । পাশাপাশি জানা যায় বাড়ির যাবতীয় জিনিস উলোটপালোট হয়েছিল এদিন । পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

