বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের অটো পরিষেবা দিচ্ছেন চিরঞ্জিত

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা । শুরুর দিন থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে অটো পরিষেবা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার সরবেড়িয়ার বাসিন্দা পেশায় অটো চালক চিরঞ্জিত সাহা ।

প্রথম দিন থেকেই তিনি এই পরিষেবা দিতে শুরু করেছেন । তিনি নিজে আর্থিক সমস্যার কারণে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি বলেই জানান । তাই যাতে কোনও পরীক্ষার্থী টাকার অভাবে বা সময়ের অভাবে পরীক্ষা দিতে যেতে অসুবিধায় না পড়ে, তাই এই পরিকল্পনা নিয়েছেন চিরঞ্জিত । যতদিন এই মাধ্যমিক পরীক্ষা চলবে, ততদিনই তিনি বিনামূল্যে তাদের পরীক্ষা সেন্টারে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন । সকাল ৭ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত এই পরিষেবা দিচ্ছে ওই অটো চালক । নির্দিষ্ট কোনও ছাত্র বা ছাত্রী নয়, সকল পরীক্ষার্থীদের জন্যই এই পরিষেবা দিচ্ছেন বলেই জানিয়েছেন চিরঞ্জিত ।

এদিন জানা যায়, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন চিরঞ্জিত । তিনি সরবেড়িয়া টিএস সনাতন বিদ্যালয়ে পড়াশোনা করেছেন । কিন্তু আর্থিক সমস্যার কারণে এর বেশি তিনি আর পড়াশোনা করতে পারেননি । বাড়িতে রোজগার করার মতো তিনি ছাড়া আর কেউ নেই । বাড়িতে বাবা মা, স্ত্রী ও এক ছেলে রয়েছে তাঁর । আর্থিক অনটনের মধ্যেও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই পরিষেবা তিনি দিয়ে আসছেন এবং আগামী দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও বিনামূল্যে এই অটো পরিষেবা দেবেন বলেই জানিয়েছেন তিনি । চিরঞ্জিতের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube