ছাত্র ছাত্রী না থাকায় অধিকাংশ দিন স্কুল বন্ধ থাকার অভিযোগ গ্রামবাসী ও অভিভাবকদের। মিডডে মিল খেতে দেওয়া হয় না ছাত্র-ছাত্রীদের তাই পড়ুয়ারা অন্য স্কুলে গিয়ে ভর্তি হয়েছে । ছাত্র-ছাত্রী না থাকার কারণেই শিক্ষক শিক্ষিকারাও স্কুলে আসেন না অধিকাংশ দিন তালা বন্ধ অবস্থায় পড়ে থাকে স্কুল এমনই অভিযোগ করলেন গ্রামবাসী ও অভিভাবকরা ।
মিনাখার বগির হল এম এস কে স্কুলের ঘটনা। যদিও এই স্কুল এক সময় রম রমিয়ে চলতো প্রায় আড়াইশো ছাত্রছাত্রী ছিল । ৬ জন শিক্ষকও ছিল । প্রথম দিকে মিড ডে মিল রান্না হত। ছাত্র-ছাত্রীদের মিডডে মিল রান্না খাবার দেওয়া হত। এরপর আস্তে আস্তে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে গেল বলে অভিযোগ। তাই প্রত্যন্ত গ্রামের অধিকাংশ কৃষক পরিবারের ছাত্র-ছাত্রীরা এই স্কুল ছেড়ে অন্য স্কুলে ভর্তি হয়েছে। একে একে এই স্কুল ফাঁকা হতে শুরু করে। এখন এই স্কুলে মাত্র ২ জন শিক্ষক আছে । কিন্তু তাঁরা মাঝে মাঝে আসেন স্কুলে ঘণ্টাখানেক থাকে আবার চলে যায় । অধিকাংশ দিন বন্ধ ও তালা ঝোলানো থাকে স্কুলে এমনটাই দাবি গ্রামবাসী ও অভিভাবকদের । এলাকার মানুষের দাবি এই স্কুলটা পুনরায় ভাল ভাবে চালু হোক। আরও শিক্ষক নিয়োগ হোক, মিডডে মিল চালু হোক তাহলে আবার ছাত্র-ছাত্রীরা এই স্কুলে ভর্তি হবে । প্রাণ ফিরে পাবে স্কুলটি ।
এই বিষয়ে স্কুলের টিচার ইনচার্জ শক্তিপদ মন্ডল বলেন, “যারা বলছেন তারা নিন্দুক , স্কুলে এখন ৫০ জন মতো ছাত্র আছে , ২৫ থেকে ২৬ জন স্কুলে আসে , মিড ডে মিল রান্না হয় ও প্রতিদিনই স্কুলে শিক্ষকরা উপস্থিত থাকে ।” এই বিষয়ে মিনাখার BDO সেলিম হাবিব সর্দার জানান “বিষয়টি আমি শুনেছি , ওই MSK স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে আমি ডেকে পাঠিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করছি ।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

