হঠাৎই আত্মঘাতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, নেপথ্যে কী?

মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের অন্তর্গত যশইতলা অঞ্চলের বালিপাড়ায় আত্মহত্যা করলেন এক অধ্যাপক। বছর ৩৬ এর মৃত অধ্যাপকের নাম ডঃ সুমন নিহার। তিনি কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল বিভাগে কর্মরত ছিলেন। গত পরশু অর্থাৎ রবিবার তিনি লালগোলায় তিনি বাড়ি ফিরে এসেছিলেন।

সূত্রের খবর, গত তিন বছর ধরে যাদবপুরে শিক্ষকতা করতেন তিনি । কলকাতাতেই ঘর ভাড়া নিয়ে একা থাকতেন । তবে হঠাৎ কেন এই পদক্ষেপ তাঁর?

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে তাঁর বন্ধুর বোন সহ তাদের বাড়িতে আসা-যাওয়া ছিল। তারপরে হঠাৎ সেই বন্ধুর বোন অধ্যাপককে সে বিয়ে করতে চায়। তবে সুমন বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করতেই তাঁর বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়। Paragraph

সেই মামলাই প্রায় তিন থেকে চার বছর ধরে চলছে। এই নিয়েই মানসিক চিন্তাতে ছিল। এবং বাড়ি থেকে তার বিবাহ দেওয়ার জন্য দেখাশোনা চলছিল। তিন দিন আগে সুমন যাদবপুর থেকে তার নিজের বাড়ি আসেন । তারপরেই আজ, মঙ্গলবার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন । এই আত্মহত্যার নেপথ্যে শুধুই মানসিক চাপ নাকি অন্য কোনও ষড়যন্ত্র? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube