পরীক্ষা কেন্দ্রে অন্য স্কুলের পড়ুয়ারা এক সহপাঠী ছাত্রীকে উত্তপ্ত করছিল। সেই ঘটনার প্রতিবাদ করে দ্বীপ বৈরাগী নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। অভিযুক্তদের সঙ্গে তখনই দ্বীপের হাতাহাতি শুরু হয়। মাধ্যমিকের প্রথমদিন অর্থাৎ গত শুক্রবার ঘটনাটি ঘটে ক্যানিংয়ের তালদি মোহনচাঁদ হাইস্কুলে। স্কুলের শিক্ষকদের মধ্যস্থতায় তখনকার মত সমস্যা মিটে গেলেও অভিযুক্ত পরীক্ষার্থীরা দ্বীপের উপর পুনরায় হামলা চালানোর পরিকল্পনা করতে থাকে। মঙ্গলবার ভূগোল পরীক্ষা শেষে যখন দ্বীপ মায়ের সঙ্গে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে ট্রেনে চেপে বাড়ি ফিরছিল তখন তাঁকে ট্রেনের মধ্যেই প্রকাশ্যে মারধর করে অভিযুক্ত ছাত্ররা। দ্বীপের বন্ধুরা এবং তাঁর মা তাকে বাঁচাতে গেলে তাঁদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তজনা ছড়ায় আপ ক্যানিং শিয়ালদহ লোকালে। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্বীপকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তালদির এই স্কুলে ঘুটিয়ারি বি এম বিদ্যাপীঠ, বেতবেরিয়া সংগ্রামীনগর বিদ্যাপীঠ সহ মোট তিনটি স্কুলের পরীক্ষার সিট পড়েছে। অভিযোগ বি এম বিদ্যাপীঠের কিছু ছাত্র দ্বীপের সহপাঠী তথা সম্পর্কে তাঁর বোন স্নেহা হালদারকে উত্তপ্ত করে। তাঁকে কটূক্তি করে। ঘটনার প্রতিবাদ করে দ্বীপ। তখনই বি এম বিদ্যাপীঠ স্কুলের বেশ কয়েকজন সংগ্রামীনগর বিদ্যাপীঠের ছাত্র দ্বীপের উপর চড়াও হয়। দুপক্ষের মধ্যেই হাতাহাতি হয়। তবে স্কুলের শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টা তখনকার মত মিটে যায়।
অভিযোগ, ওই ঘটনার পর থেকেই বি এম বিদ্যাপীঠের অভিযুক্ত পরীক্ষার্থীরা নানা ভাবে দ্বীপকে হুমকি দিতে থাকে। মঙ্গলবার ভূগোল পরীক্ষা শুরুর আগে থেকেই হুমকি দেয়। পরীক্ষা শেষ হতেই যখন আপ ক্যানিং শিয়ালদহ লোকাল ধরে তালদি থেকে বেতবেরিয়ার উদ্দেশ্যে রওনা দেয় দ্বীপ ও দ্বীপের মা মনিকা। অভিযোগ ট্রেন স্টেশান ছাড়তেই আচমকা বি এম বিদ্যাপীঠের ছাত্ররা কয়েকজন বহিরাগতকে নিয়ে হামলা চালায় দ্বীপের উপর। তাঁকে বেধড়ক মারধর করতে থাকে। মনিকা ছেলেকে বাঁচাতে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা। চিৎকার শুনে দ্বীপের অন্যান্য সহপাঠীরা তাকে বাঁচাতে এলে তাঁদেরকেও মারধর করা হয়। এমনকি চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টাও করে অভিযুক্তরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ট্রেনের কামড়ায়। ঘটনায় জ্ঞান হারায় দ্বীপ। বেতবেরিয়া স্টেশানে তাঁকে কোনরকমে নামিয়ে প্রথমে স্থানীয় চিকিৎসক ও পরে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে তাঁর সহপাঠীরা। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন সে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

