পুরসভার উদ্যোগে ইস্টবেঙ্গল ক্লাবের নামে এবার রাস্তার নামকরণ করা হল । মঙ্গলবার বিকেলে অ্যালভিটো ডি কুনহো এবং রহীম নবীর উপস্থিতিতে রাস্তার উদ্বোধন করা হয় ।
জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে জলপাইগুড়ি শহরের বাবুপাড়ায় ইস্টবেঙ্গল ক্লাবের নামে রাস্তার উদ্বোধন করা হল মঙ্গলবার বিকেলে । এদিন অ্যালভিটো ডি কুনহো এবং রহীম নবীর উপস্থিতিতে রাস্তার উদ্বোধন করা হয় । জলপাইগুড়ি শহরের কোতোয়ালি থানা মোড় থেকে বাবু পাড়ায় প্রয়াত পুরপ্রধান অসিত সেনের বাড়ির সামনে পর্যন্ত পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাস্তাটিকে ইস্টবেঙ্গল সরণী নামে ঘোষনা করা হল পুরসভার পক্ষ থেকে ।
শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন এদিন ।পাশাপাশি ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের পক্ষ থেকে শহরের সমাজপাড়া থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে অনুষ্ঠান মঞ্চে গিয়ে শেষ হয় । ক্লাব অধিকর্তা দেবাশিস সরকার বলেন, “জলপাইগুড়ি শহরে ক্লাবের নামে রাস্তা করার জন্য ধন্যবাদ পুরবাসী ও পুরসভাকে” ।
মেয়র গৌতম দেব ক্লাব কে ধন্যবাদ জানিয়ে বলেন “জলপাইগুড়ি পুরসভাকেও ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান করার জন্য । অনেক ফুটবলার জলপাইগুড়ি শহর থেকেই উঠে এসে নাম উজ্জ্বল করেছে” ।
দেবাশিস সরকার জানান , ” যদি জমি ও পরিকাঠামো পাই আগামী ৩ বছরে ইস্টবেঙ্গল অ্যাকাডেমি করে দেখাব” । জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জিও চান যাতে জলপাইগুড়ি শহরে ইস্টবেঙ্গল অ্যাকাডেমি করা হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

