হাওড়ায় মুখ্যমন্ত্রীর কর্মসূচী ঘিরে তুঙ্গে প্রস্তুতি

বুধবার হাওড়ায় রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচী । মঙ্গলবার দেখা গেল সেই কর্মসূচী ঘিরে প্রস্তুতিও চলছে জোরকদমে । বুধবার হাওড়া থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন ।

সেই উপলক্ষে মঙ্গলবার সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে মঞ্চ এবং শেড তৈরির কাজ চলছে পুরোদমে । নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন । স্নিফার ডগের সাহায্যে মঞ্চ এবং তার আশপাশ এলাকায় তল্লাশি চালানো হচ্ছে ।

জানা যাচ্ছে, বুধবার হাওড়া থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন । তিনি সাঁতরাগাছি বাস স্ট্যান্ড থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য একাধিক সরকারি বাস, বাস টার্মিনাস, যাত্রী প্রতীক্ষালয়, বেশ কিছু ফেরিঘাট, ভেসেল উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন ধরনের সরকারি পরিষেবার উদ্বোধন করবেন বলে জানা যাচ্ছে । তবে শুধু উদ্বোধনই নয়, বেশ কিছু প্রকল্পের শিলান্যাসও করবেন বলে প্রশাসন সুত্রে জানা যাচ্ছে । এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন প্রাপকদের হাতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube