ভরদুপুরে শহর কলকাতায় ভয়াবহ আগুন

মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ এক্সাইডের কাছে লর্ড সিনহা রোডে ক্যাথলিন বিল্ডিং-এ অগ্নিকাণ্ড। প্রথমে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর খবর দেওয়া হয় দমকল আধিকারিকদের এবং স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২ টি ইঞ্চিন। দমকলের তরফ থেকে ওই বিল্ডিং-এর মধ্যে থাকা সকলকে নিচে নামিয়ে আনা হয়।

ওই বিল্ডিং-এর কিছুটা দূরে রয়েছে একটি কলেজ। একটি স্কুলও আছে। সেখানে মাধ্যমিক পরীক্ষা চলছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনাও ছিল। তাই দমকলের তরফ থেকে তড়িঘড়ি কাজ শুরু করা হয়। ৩ টে ২০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এরপরও তদন্ত চালাচ্ছে দমকলের আধিকারিকরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube