অবশেষে অপেক্ষার অবসান । চাকরি পাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার ৩৬৪ জন চাকরিপ্রার্থী। তবে এই খবর পাওয়ার পরেও জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের বাইরে ধরনায় চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ও অনশন তুলে নেওয়ার আবেদন জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মঙ্গলবা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের সামনে চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন কুণাল। তিনি বলেন, “আপনাদের আবেদন অনুযায়ী ৩৬৪ জনের তালিকা প্রকাশ হয়েছে। পর্ষদ যখন একধাপ এগিয়েছে আপনাদেরও একধাপ এগোতে হবে। সরকার যখন ভাবনাচিন্তা করেছে তখন ধাপে ধাপে বাকি চাকরিপ্রার্থীদেরও নিয়োগ দেওয়া হবে।” এদিন চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করার পর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েকের সঙ্গেও দেখা করেন কুণাল।
চেয়ারম্যানের সঙ্গে দেখা করে কথা বলে ফের বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলতে আসেন কুণাল ঘোষ। প্রায় আধ ঘণ্টা ধরে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলে তাদের বাকি দাবি গুরুত্ব সহকারে ভাববার আশ্বাস দিয়ে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান তৃণমূল মুখপাত্র। পরে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েককে অফিস থেকে ডেকে চাকরিপ্রার্থীদের সঙ্গে মুখোমুখি বসিয়ে কথা বলিয়ে দেওয়ার পর চাকরিপ্রার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙলেন কুণাল ঘোষ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

