রাজ্যে ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকার গরমিলের অভিযোগ! শুনানির আর্জি হাইকোর্টে

রাজ্যে ২ লাখ ২৯ হাজার কোটি টাকা খরচের হিসেবে গরমিলের অভিযোগ ওঠে। পুর ও নগরোন্নয়ন, শিক্ষা এবং পঞ্চায়েত দফতরের হিসাবে গরমিলের অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হয়। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। অভিযোগ ওঠে ২ লাখ ২৯ হাজার কোটি টাকা খরচের কোনও ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। CAG রিপোর্টকে সামনে রেখে জনস্বার্থ মামলা দায়ের করেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সিএজি রিপোর্টকে সামনে রেখে গত বছর দায়ের হয়েছিলো মামলা। আগামী ১৯শে ফেব্রুয়ারির পর শুনানির আশ্বাস প্রধান বিচারপতির।

এদিকে মঙ্গলবার CAG রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার দাবি করে বিজেপি। যদিও তা খারিজ করে দেন স্পিকার। এই নিয়ে রীতিমতো উত্তাল হয়েছিল বিধানসভা। এদিন বিরোধীরা CAG রিপোর্ট নিয়ে আলোচনার দাবিতে মুলতুবি প্রস্তাব দেন। কিন্তু, তা খারিজ হয়ে যায়। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াক আউট করেন বিরোধীরা। পুর ও নগরোন্নয়ন, শিক্ষা এবং পঞ্চায়েত দফতরের হিসেবে গরমিলের অভিযোগে জনস্বার্থ মামলা।

সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকা খরচের। CAG রিপোর্ট কে সামনে রেখে জনস্বার্থ মামলা দায়ের করেন জগন্নাথ চট্টোপাধ্যায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube