‘নিখোঁজ’ শাহজাহানকে দ্বিতিয়বার ইডির তলব । এইবারেও হাজিরা এড়াবেন তিনি? সন্দেশখালির ‘নিখোঁজ’ তৃণমূল নেতা শাহজাহান শেখকে দ্বিতীয় বার তলব করেছে ইডি। বুধবার সকালে সল্টলেকের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। শাহজাহান ইডি দফতরে যাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর আগে একটি সমন তিনি এড়িয়ে গিয়েছেন। ইমেল মারফত তাঁকে দ্বিতীয় সমনটি পাঠানো হয়েছে। তিনি কি আজ ইডি দফতরে হাজিরা দেবেন?
রেশন বণ্টন মামলায় দুর্নীতির অভিযোগে গত ৫ই জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ি তল্লাশিতে যায় ইডি আধিকারিকরা । সে দিন বাড়িতে তারা ঢুকতেই পারেনি। উল্টে বিক্ষুব্ধ জনতার হাতে মার খেয়েছিলেন ইডি আধিকারিকেরা। সেই ঘটনার পর থেকেই শাহজাহানের দেখা মিলছে না। যদিও আইনজীবী মারফত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন শাহজাহান।
গত ২৯শে জানুয়ারি শেখ শাহজাহানকে তলব করেছিল ইডি । তবে অলক্ষ্যে থেকেই আগাম জামিনের আবেদন করেছিলেন আইনজীবী মারফত । এইবারের ইডি হাজিরায় শেখ শাহজাহান উপস্থিত থাকবেন কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

