ফের বাড়িতে ধস পশ্চিম বর্ধমানের অন্ডালে। সোমবার সন্ধ্যায় অন্ডালের কাজোরা কুষ্ঠ কলোনিতে একটি ঘরের ভিতর হঠাৎ ধস নামে। গভীর এই ধস দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
বাড়িতে থাকা পারুল ফুলমালি তাঁর সন্তানকে নিয়ে আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে যান। মঙ্গলবার সকালে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের আধিকারিকেরা ওই বাড়িটি ঘিরে দেন। আপাতত ওই বাড়িটি সহ আশপাশের ঘরের বাসিন্দারা একটি স্কুলে আশ্রয় নিয়েছেন। রাষ্ট্রায়ত্ত সংস্থা ই সি এল এর তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এর আগে গত বছর একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন এই এলাকার মানুষ । ২০২৩এর এপ্রিল মাসে পর পর দু’বার ধস নামে অন্ডলে । তখনও ইসিএল এর তরফে আশ্বাস দেওয়া হয়েছিল পুনর্বাসনের । এইবারেও তেমনই আশ্বাস মিলেছে ক্ষতিগ্রস্থদের । তবে স্থানীয় সূত্রে খবর আশ্বাসই শেষ! এরপরে কোনও পদক্ষেপ নেওয়া হয়না । ফলবশত বিপদে পড়ছেন ওই ধস প্রবণ এলাকার মানুষ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

