রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই ইন্ডিয়ান্স । কিন্তু তা নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না । এবার মুখ খুললেন রোহিতের স্ত্রী রিতিকা সাজদে ।
ফ্র্যাঞ্চাইজির হেড কোচ মার্ক বাউচার মন্তব্য করেছিলেন, রোহিতের জায়গায় হার্দিককে অধিনায়ক করা সম্পূর্ণ ক্রিকেটীয় সিদ্ধান্ত । এবং এটা নিয়ে মানুষের আবেগপ্রবণ হয়ে পড়া উচিত নয় । এভাবেই যুক্তি দিয়েছেন তিনি ।
কিন্তু সেই যুক্তি মেনে নিতে পারেননি রোহিতের স্ত্রী রিতিকা । তিনি পাল্টা মন্তব্য করেন, এই সিদ্ধান্তের পিছনে অনেক ভুল ব্যাপার আছে । ফলে মুম্বই ইন্ডিয়ান্সদের অন্দরেই মাথা চাড়া দিয়েছে এই বিতর্ক ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

