শহরে ভাসকুয়েজ, চলতি সপ্তাহেই আসছেন ব্রাউন

ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ভিক্টর ভাসকুয়েজ । রবিবার গভীর রাতে ভাসকুয়েজকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন জনা দশেক লাল হলুদ সমর্থক । লাল হলুদ গোলাপ আর উত্তরীয় দিয়ে ভাসকুয়েজকে বরণ করে নিলেন তাঁরা । আর শহরে পা দিয়ে মেসির সতীর্থ জানিয়ে দিলেন ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন তিনি । আর মাঠে নিজের সেরাটা উজার করে দিতে চান এই স্প্যানিশ মিডফিল্ডার ।

ভাসকুয়েজের পর আসছেন ফেলিসিও । চলতি সপ্তাহের শেষেই শহরে আসছেন লাল হলুদের নয়া ফরওয়ার্ড ফেলিসিও ব্রাউন ফোর্বস । বৃহস্পতিবারের মধ্যেই তাঁর ভিসা পেয়ে যাওয়ার কথা রয়েছে । আর ভিসা পেয়ে গেলেই তাঁকে কলকাতায় আসার টিকিট পাঠিয়ে দেবে লাল হলুদ ম্যানেজমেন্ট ।

জাভিয়ের সিভেরিওর পরিবর্ত হিসেবে ফিলিসিওকে সই করিয়েছে ইস্টবেঙ্গল । মূলত দলের আক্রমণভাগকে শক্তিশালী করতেই তাঁকে দলে নেওয়া । কোস্টারিকার বংশোদ্ভূত এই ফুটবলারের জন্ম যদিও জার্মানিতে । ইউরোপের একাধিক প্রথম সারির ক্লাবে খেলেছেন দীর্ঘদেহী এই ফুটবলার । প্রতিপক্ষের রক্ষণকে ঘায়েল করতে দক্ষ প্রচণ্ড টাফ ফুটবলার ফোর্বস । দক্ষ দূরপাল্লার শটে । মূলত বক্স টু বক্স খেলতেই পছন্দ করেন কোস্টারিকান স্ট্রাইকার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube