ফের ফাইনালে ভারত

টানা পাঁচবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত । একটা দুর্দান্ত জুটিই ফাইনালে তুলে দিল ভারতকে । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪৫ রান তাড়া করতে নেমে এক সময় মাত্র ৩২ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় টিম ইন্ডিয়া ।

কিন্তু সচিন ধাস ও উদয় সাহারানের পঞ্চম উইকেটের জুটিতে ওঠে ১৭২ রান । এই জুটিই ভারতকে জয়ের পথে নিয়ে যায় । সচিন ৯৬ রানে ও উদয় ৮১ রানে আউট হয়ে গেলেও ভারতের জয় আটকাল না ।

প্রথমে ব্যাট করে প্রোটিয়া বাহিনী করে ৭ উইকেটে ২৪৪ রান । রাজ লিম্বানি ৩ উইকেট নেন । জবাবে ৮ উইকেট হারিয়ে ২৪৮ রান করে ২ উইকেটে ম্যাচ যেতে ভারত ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube