পুনম পাণ্ডে মৃত না জীবিত তা নিয়ে ছিল বিতর্ক । শুক্রবার সকালে পুনমের ইন্সটাগ্রাম পোস্ট ঘিরে তৈরি হয়েছিল জল্পনা । তাঁর মৃত্যুসংবাদে সমবেদনা জানিয়েছিলেন বলিউড ব্যক্তিত্বরা। পুনম বেঁচে নেই একথা মেনে নিতে পারছিলেন না অনেকেই। অবশেষে যবনিকা পতন! নিজেই প্রকাশ্যে এলেন পুনম। মৃত পুনম জানালেন তিনি ‘বেঁচে আছেন’।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সংবাদ ভুয়ো । সেই খবরের জন্য শনিবার নিজেই ক্ষমা চাইলেন পুনম পাণ্ডে । শুক্রবার পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর সার্ভাইকাল ক্যানসারে মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেছিলেন ম্যানেজার পারুল চাওলা। ২৪ ঘণ্টা পর ‘মৃত’ পুনম পাণ্ডে যেভাবে সোশ্যাল মিডিয়ায় আবির্ভূত হয়ে নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোর জন্য দুঃখ প্রকাশ করলেন, সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তাল হয়েছে সমাজ মাধ্য়ম। তবে শনিবার, ইনস্টগ্রাম ভিডিওর মাধ্যমে পুনম বার্তা দিয়েছেন, সার্ভাইকাল ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল তাঁর ভুয়ো মৃত্যুর ঘোষণার কারণ।

- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

