মঙ্গলবার আবারও সক্রিয় হয়ে উঠল ইডি । একযোগে একাধিক জায়গায় চলল ইডি-র তল্লাশি অভিযান । সাত সকালেই ঝাড়গ্রামে ED র হানা । একই সঙ্গে তল্লাশি চলে মুর্শিদাবাদ জেলা সহ সল্টলেকের একটি আবাসনেও ।
সকাল হতে না হতেই ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রতিনিধির দল ঝাড়গ্রাম শহরের বাছুরডুবা হাউসিং ব্লক- বি সরকারি আবাসনে অভিযান চালায় । গোপন সূত্রে খবর, শুভ্রাংশু মন্ডল নামে এক WBCS আধিকারিকের বাড়িতে অভিযান চালান তাঁরা । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কড়া নিরাপত্তায় মুড়ে রেখেছেন আবাসন চত্ত্বর । শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যায় শুভ্রাংশু মন্ডলের বাড়িতে ৬ জন ইডি অফিসার তল্লাশি চালাচ্ছেন ।
এরই মধ্যে সেই স্থানে এসে পৌঁছন ঝাড়গ্রাম থানার আইসি । এদিন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কাছ থেকে তল্লাশি চালানোর ছাড়পত্র বা সার্চ ওয়ারেন্ট , কোর্ট অর্ডার দেখতে চান । পরবর্তীতে ইডি আধিকারিকরা তাঁকে সেই সকল নথি দেখালে তিনি ঘটনাস্থল থেকে বেরিয়ে যান ।
জানা গিয়েছে, শুভ্রাংশু মন্ডল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের আধিকারিক । জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট নিয়ে রাজ্যজুড়ে যে দুর্নীতি হয়েছে তারই তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এদিন তাঁর বাড়িতে হানা দেন । পাশাপাশি জানা যায়, জাতিগত শংসাপত্রের তছরূপের অভিযোগ ও ১০০ দিনের কাজে বেনিয়ম, ভুয়ো জব কার্ড তৈরি সহ একাধিক অভিযোগ রয়েছে ডব্লিউবিসিএস আধিকারিক শুভ্রাংশু মন্ডল এর বিরুদ্ধে । এর আগে বেলডাঙ্গায় কর্মরত অবস্থায় থাকাকালীনই তাঁর বিরুদ্ধে ভুয়ো জব কার্ডের অভিযোগও উঠেছিল বলে জানা যায় ।
প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডির আধিকারিকরা একে একে বেরিয়ে গেলেন তাঁর বাড়ি থেকে । শুভ্রাংশু মন্ডলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদের পর সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে তিনি নারাজ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

