লোকসভা নির্বাচনের আগে শিশুদের নিয়ে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন । কমিশন জানিয়েছে, নির্বাচনের কাজে কোনও ভাবেই কোনও শিশুকে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করছে নির্বাচন কমিশন।
সোমবার একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, ভোটের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। প্রচারে শিশুরা পা মেলাতে পারবে না। পোস্টার বিলি, স্লোগান দেওয়া, মিছিলে হাঁটা থেকে শিশুদের বিরত রাখতে হবে। নির্বাচন সংক্রান্ত বৈঠকেও শিশুদের নিয়ে যাওয়া যাবে না। যে কোনও রাজনৈতিক দলের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে।
নির্বাচন কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, কোনও নির্বাচনী প্রচারে রাখতে পারবে না শিশুদের । এমনকি প্রচারে ব্যবহৃত কোনও কবিতা, গান, বক্তৃতায় শিশুদের উল্লেখ রাখা যাবে না।
তবে কোনও রাজনৈতিক নেতার সভায় যদি বাবা, মায়ের সঙ্গে শিশুও উপস্থিত থাকে, তা নির্বাচনী প্রচার হিসাবে গণ্য করা হবে না। সে ক্ষেত্রে তাতে কোনও বাধাও থাকবে না বলে জানিয়েছে কমিশন।
এই নির্দেশ না মানা হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

