হোস্টেল থেকে ছুটি পেতেই খুন প্রথম শ্রেণীর ছাত্র ? কাঠগড়ায় অষ্টম শ্রেণীর পড়ুয়া!

পুরুলিয়ায় প্রকাশ্যে এল এক মর্মান্তিক ঘটনা । অষ্টম শ্রেণীর এক পড়ুয়ার হাঁতে খুন হতে হল প্রথম শ্রেণীর এক পড়ূয়াকে! পুলিশি তদন্তে জানা যায়, হোস্টেল থেকে ছুটি পেতে অষ্টম শ্রেণীর এক ছাত্র খুন করল প্রথম শ্রেণীর আরেক ছাত্রকে ।

পুরুলিয়ায় এক আবাসিক স্কুলে নাবালক শিশুকে মাথা থেঁতলে খুনের ঘটনায় আটক করা হল অষ্টম শ্রেণীর এক নাবালক কিশোরকে । ছাত্র মৃত্যুর ঘটনাটি ঘটে ৩০ জানুয়ারি পুরুলিয়ার মানবাজার থানার জবলা এলাকার ঘাসতোড়িয়া সারদা শিশু মন্দির আবাসিক স্কুলে ।

এই ঘটনায় জানা যায়, মৃত শিশুর বয়স ৬ বছর । আবাসিক স্কুলেই প্রথম শ্রেণীর ছাত্র ছিল সে । ঘটনায় গতকাল, সোমবার ৫ ফেব্রুয়ারি মানবাজার থানার পুলিশের হাতে আটক হয় অষ্টম শ্রেণীর ছাত্র । জানা যায় ধৃত ছাত্রও ওই বিদ্যালয়েরই এক পড়ুয়া ।

প্রথমে তাকে পুরুলিয়ার শিমুলিয়া আনন্দমঠ জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে পেশ করা হয় । পরে সেখান থেকে হুগলির কল্যাণ ভারতী হোমে পাঠানো হয় বলে খবর । প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, হোস্টেলের বন্দী দশা থেকে মুক্তি পেতে এই খুনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে ওই কিশোর । এমনই তথ্য প্রাথমিক তদন্তে উঠেছে এসেছে পুলিশের কাছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube