ঘুটিয়ারী শরীফ থেকে ১৫ লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার করা হল ১ অভিযুক্তকে । জানা যাচ্ছে , সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারিশরীফ থেকে ৩৮৭ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে । ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় ।
উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য ১৫ লক্ষেরও বেশি টাকা বলে দাবি পুলিশের । সোমবার রাত্রি আটটা নাগাদ ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির অন্তর্গত ঘুটিয়ারি বাজারে এলাকা থেকে আরমান শেখ নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ ।
এসডিপিও ক্যানিং দিবাকরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সন্ধ্যে থেকেই গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় সাদা পোশাকে নজরদারি করছিলেন এদিন । অবশেষে পুলিশের জালে ধরা পড়ে আরমান । ধৃতকে ছয় দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় ।
এই হেরোইন কারবারের সাথে আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে ঘুটিয়ারিশরীফ ফাঁড়ির পুলিশ । ধৃতকে নিজের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে খোবোড় । যদিও আরমানের দাবি তাঁকে ফাঁসানো হয়েছে । এ বিষয়ে অবশ্য শাসক দলের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

