মুখ্যমন্ত্রীর ঘোষণামত ১০০ দিনের টাকা বঞ্চিত জব কার্ড হোল্ডারদের পাঠানোর প্রক্রিয়া শুরু হল। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দফতর কর্তৃক অ্যাডভাইজারি জারি। সমস্ত বঞ্চিত জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে তবেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। এর জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের নাম এবং ব্যাঙ্কের শাখা খতিয়ে দেখে নেওয়ার নির্দেশ। তার পাশাপাশি এর জন্য ব্লক লেবেল স্তরে যারা কাজ করবেন তারা যে তালিকা তৈরি করবেন তা নির্দিষ্ট পাসওয়ার্ডের মাধ্যমেই খোলা যাবে এমন ব্যবস্থা করতে হবে। যাতে সেই তালিকায় যাতে কারচুপি না হয় তার জন্যই এই ব্যবস্থা।
প্রত্যেক জব কার্ড হোল্ডারদের ক্ষেত্রে যথার্থ কিনা তা যাচাই করে নিতে হবে। এছাড়া যদি কোন বঞ্চিত জব কার্ড হোল্ডার এই সময়ের মধ্যে মারা গিয়ে থাকেন তাহলে তার বিষয়ে নির্দিষ্ট তথ্য রাখতে হবে এবং প্রত্যেক জব কার্ড হোল্ডারকে মুখ্যমন্ত্রীর একটি শুভেচ্ছা পত্র দিতে হবে পাশাপাশি পুরো প্রক্রিয়াটা সাধারণ মানুষ যাদের জানতে পারে তার প্রচারের ব্যবস্থা করতে হবে। এবং প্রতিটা স্তরের কাজের খতিয়ান বিভাগীয় প্রচারে তুলতে হবে। ১০০ দিনের কাজের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু । এই মর্মে অ্যাডভাইসারি জারি । মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই অ্যাডভাইসের জারি । জব কার্ড হোল্ডারদের তথ্য যাচাই করার নির্দেশ, সঙ্গে পৌঁছবে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও ।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী । ১০০ দিনের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে সেই নিয়ে বারংবার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । এরপরে ধরনামঞ্চ থেকেই বড় ঘোষণা করেন মমতা। কেন্দ্র না দিলে ২১ লক্ষ জব হোল্ডারকে রাজ্যই টাকা দেবে, কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না রাজ্য সরকার । তা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

